অধ্যায় 04
গোপনীয়তা, মর্যাদা ও প্রকাশনীতি
ধারা ১৪: মর্যাদা ও গোপনীয়তা
উপকারভোগীর ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তা সর্বাগ্রে রক্ষা করা হবে। সংবেদনশীল তথ্য কেবল অনুমোদিত কর্মকর্তা ও প্রয়োজনীয় সেবা প্রদানকারীর মধ্যে ন্যূনতম প্রয়োজন অনুসারে ব্যবহৃত হবে।
ধারা ১৫: প্রকাশ ও সম্মতি
সাহায্যের কেস জনসমক্ষে প্রকাশ, ছবি/ভিডিও প্রদর্শন, প্রচারণা বা সাফল্যের গল্প প্রকাশের আগে প্রযোজ্য আইন, নিরাপত্তা, ব্যক্তির সম্মতি এবং Foundation-এর public interest assessment বিবেচনা করা হবে।
ধারা ১৬: শিশু ও ঝুঁকিপূর্ণ ব্যক্তি
শিশু, পাচার/নির্যাতনের শিকার, যৌন সহিংসতা, চিকিৎসা বা অন্যান্য উচ্চ-ঝুঁকির কেসে পরিচয় গোপন, সীমিত অ্যাক্সেস ও বিশেষ সুরক্ষা প্রোটোকল বাধ্যতামূলক।