অধ্যায় 12
সংশোধন, ব্যাখ্যা ও বিলুপ্তি
ধারা ৪১: গঠনতন্ত্র সংশোধন
পরিচালনা পর্ষদের কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোটে এই গঠনতন্ত্র সংশোধন করা যাবে, তবে মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা, ন্যূনতম ৩টি ভেরিফায়েড সুপারিশ, স্বচ্ছতা ও জবাবদিহিতার মৌলিক নীতিকে দুর্বল করা যাবে না।
ধারা ৪২: ব্যাখ্যা
গঠনতন্ত্রের কোনো বিষয়ে অস্পষ্টতা দেখা দিলে পরিচালনা পর্ষদ প্রযোজ্য আইন, মানবিক নীতি, OCS নীতি ও উপকারভোগীর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় ব্যাখ্যা দেবে।
ধারা ৪৩: বিলুপ্তি
আইন অনুযায়ী Foundation বিলুপ্ত হলে দায় পরিশোধের পর অবশিষ্ট সম্পদ কোনো সদস্যের মধ্যে বণ্টন করা যাবে না; অনুরূপ মানবিক/দাতব্য উদ্দেশ্যের বৈধ অলাভজনক প্রতিষ্ঠানে হস্তান্তর করা হবে।
ধারা ৪৪: কার্যকারিতা
পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদনের তারিখ থেকে এই গঠনতন্ত্র কার্যকর হবে এবং OCS Foundation-এর সব নীতি, প্রক্রিয়া ও কার্যক্রমের ভিত্তিমূল নথি হিসেবে বিবেচিত হবে।