অধ্যায় 08
কমিটি, সেফগার্ডিং ও অভিযোগ
ধারা ৩০: স্থায়ী/বিশেষ কমিটি
Finance & Audit, Case Verification, Safeguarding, Compliance & Ethics, Emergency Response এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য কমিটি গঠন করা যাবে।
ধারা ৩১: সেফগার্ডিং
যৌন শোষণ, হয়রানি, মানবপাচার, শিশু নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ও প্রতিশোধমূলক আচরণের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি থাকবে।
ধারা ৩২: অভিযোগ ব্যবস্থা
উপকারভোগী, দাতা, স্বেচ্ছাসেবক বা জনসাধারণ গোপনীয়/সুরক্ষিত চ্যানেলে অভিযোগ করতে পারবেন। অভিযোগ নথিভুক্ত, তদন্ত, নিষ্পত্তি ও প্রয়োজনীয় corrective action নেওয়া হবে।